VATax BD | VAT, Tax and Accounting Firm in Bangladesh

আয়কর আইনের ধারা ২০১: স্বয়ংক্রিয়ভাবে তথ্য প্রদান।

আয়কর আইনের ধারা ২০১: স্বয়ংক্রিয়ভাবে তথ্য প্রদান।

(১) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা,যেকোনো কর্তৃপক্ষ, ব্যক্তি বা সত্তাকে যেকোনো শ্রেণির ব্যক্তির সম্পদ, দায়, আয়, ব্যয় এবং লেনদেন সম্পর্কিত তথ্যাদিসহ তাহার নিয়ন্ত্রণে রহিয়াছে এইরূপ যেকোনো প্রকার তথ্য ডিজিটাল পদ্ধতিতে বোর্ড বা অন্য কোনো আয়কর কর্তৃপক্ষের নিকট প্রদানের জন্য আদেশ প্রদান করিতে পারিবে।

(২) উপ-ধারা (১) এ বর্ণিত ডিজিটাল পদ্ধতিতে তথ্য প্রদান বলিতে নিম্নবর্ণিত বিষয়াদি অন্তর্ভুক্ত হইবে, যথা:-
(ক) বোর্ডের সিস্টেমে ডেটা আপলোডকরণ;
(খ) বোর্ডের ডিজিটাল বা ইলেক্ট্রনিক সিস্টেমে ডেটা শেয়ার;
(গ) অভিপ্রেত ডিজিটাল বা ইলেক্ট্রনিক তথ্য সিস্টেমে প্রবেশের কর্তৃত্ব প্রদান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top