VATax BD | VAT, Tax and Accounting Firm in Bangladesh

মূসক আইনের ধারা ৫৭: সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য।

মূসক আইনের ধারা ৫৭: সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য।

সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে পণ্য বা সেবার সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হইবে নিম্নরূপ, যথা:-

(ক) আমদানিকৃত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের ক্ষেত্রে, কাস্টমস আইনের ধারা ২৫ বা ধারা ২৫(ক) এর অধীন আমদানি শুল্ক আরোপণীয় মূল্যের সহিত আমদানি শুল্ক ৭. রেগুলেটরি ডিউটি এবং অন্যান্য শুল্ক) (যদি থাকে) যোগ করিয়া যে মূল্য হয় সেই মূল্য:

(খ) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবার সরবরাহের ক্ষেত্রে, পণ্য বা সেবার করযোগ্য সরবরাহের মূল্য হইবে ধারা ৩২ অনুযায়ী নির্ণীত মূল্য হইতে সম্পূরক শুল্ক বিয়োগ করিয়া:
তবে শর্ত থাকে যে, সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা পণবিহীন বা অপর্যাপ্ত পণবিশিষ্ট হইলে, উহার সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হইবে উক্ত সরবরাহের কর-ভগ্নাংশ হ্রাসকৃত ন্যায্য বাজার মূল্য হইতে সম্পূরক শুল্ক বিয়োগ করিয়া: এবং

(ভোক্তার নিকট থেকে প্রাপ্ত পণ বা মূসকসহ মূল্য হতে কর ভগ্নাংশ প্রয়োগপূর্বক মূসকের পরিমাণ বের করে তা বিয়োজন করে প্রাপ্ত সরবরাহ মূল্য থেকে সম্পূরক শুল্ক হার সম্বলিত কর ভগ্নাংশ প্রয়োগ করে সম্পূরক শুল্কের পরিমাণ বের করতে হবে। অধ্যায়ভিত্তিক আলোচনা অংশে এ হিসাব বিস্তারিত প্রদর্শন করা হয়েছে।)

(গ) যে পণ্যের ক্ষেত্রে খুচরা মূল্যের ভিত্তিতে মূসক আরোপিত হইবে, সেই পণ্যের ক্ষেত্রে, ধারা ৫৮(২) এ বর্ণিত খুচরা মূল্য সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য বলিয়া বিবেচিত হইবে।

(বোর্ড প্রজ্ঞাপন দ্বারা খুচরা মূল্য নির্ধারণ করে। নির্ধারিত খুচরা মূল্যই সম্পূরক শুল্ক ও মূসক আরোপের ভিত্তি। অধ্যায়ভিত্তিক আলোচনা অংশে এ হিসাব বিস্তারিত প্রদর্শন করা হয়েছে।)

1 thought on “মূসক আইনের ধারা ৫৭: সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য।”

  1. For anyone struggling with online verification, the [url=https://bestnosefiller.com/]CAPTCHA sites[/url] offer reliable and efficient solutions.
    Websites using CAPTCHA. Their main purpose is to block automated programs. It’s key for users and developers to know how CAPTCHAs function.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top