Monthly VAT Return Submission
ভ্যাট দাখিলপত্র বা মূসক-৯.১ পূরণের নিয়মাবলী Rules for filling out the Value Added Tax Return Form (Mushak 9.1 form) [Rule 47(1)]
যে সকল প্রতিষ্ঠান হালনাগাদ ১৩ (তেরো) ডিজিটের নিবন্ধন নেওয়ার পর অনলাইন এ দাখিলপত্র পেশ করার জন্য একটি আইডি (মোবাইল নম্বর) এবং পাসওয়ার্ড ইমেইলে পেয়ে যাবেন। উক্ত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে https://vat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে সঠিক “Username” এবং “Password” ব্যবহার করে “Captcha” বক্সে টিক দিয়ে Login করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে দাখিলপত্র সম্পূর্ণ করতে হবে।
Login করার পর এমন একটি Window প্রদর্শিত হবে। উইন্ডো এর সর্ব ডানদিকে Dropbox পাবেন। সেখানে ক্লিক করলেই আপনি আপনার প্রতিষ্ঠানের নামের পশে ১৩ সংখ্যার (BIN) বিন নম্বর দেখতে পাবেন, এবং এখানে উক্ত (BIN) ক্লিক করতে হবে।
অংশ-১: করদাতা প্রতিষ্ঠানের তথ্য (Part – 1: Taxpayer’s Information)
VAT Online সিস্টেমে প্রতিষ্ঠানের User ID & Password দিয়ে login করলে এ অংশ স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
(১) ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা : প্রতিষ্ঠানের Business Identification Number (BIN)
(২) করদাতার নাম (Name of Taxpayer): প্রতিষ্ঠানের নাম, যে নামে মূসক নিবন্ধিত।
(৩) করদাতার ঠিকানা (Address of Taxpayer) : ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা, যে ঠিকানায় মূসক নিবন্ধন হয়েছে ।
(৪) ব্যবসার প্রকৃতি (Type of Ownership) : প্রাইভেট লিমিটেড/পার্টনারশীপ/ প্রোপাইটরশীপ ইত্যাদি।
(৫) অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতি (Economic Activity) : যেমন: উৎপাদনকারী, আমদানিকারক, রপ্তানিকারক, সরবরাহকারী, ইত্যাদি।
অংশ-২: দাখিলপত্র জমা দেওয়ার তথ্য (Part – 2: Return Submission Data)
(১) কর মেয়াদ (Tax Period) : VAT Online সিস্টেমে যে কর মেয়াদের জন্য দাখিলপত্র জমা দিবেন ওই কর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
(২) দাখিলপত্রের প্রকার (Type of Return) : এখানে চার ধরণের দাখিলপত্রের বর্ণনা দেওয়া আছে। যেটি আপনার জন্য প্রযোজ্য সেটি বেছে নিবেন। সাধারণত (ধারা-৬৪) বেশি জমা হয়।
অংশ-২ক: ব্যবসায়ী অথবা অনুমোদিত পাইকারী ব্যবসায়ী হিসেবে দাখিলপত্র পূরণ(Economic Activity is Trader or Approved Wholesaler and Want to Pay VAT at the rate of 7.5% or 5% or 1.5% Rate?: ব্যবসায়ী বা অনুমোদিত পাইকারী ব্যবসায়ী হিসেবে (প্রযোজ্য ক্ষেত্রে) মূসক পরিশোধপূর্বক অনলাইনে সংক্ষিপ্ত দাখিলপত্র পেশ করতে ইচ্ছুক হলে, “হ্যাঁ” তে টিক দিতে হবে।
অংশ-২খ : এই কর মেয়াদে আপনার কি 2 লক্ষ টাকার উপরে কোন লেনদেন (বিক্রয় বা ক্রয়) আছে? Do you have any transactions (sales or purchases) above 2 lakh taka for this tax period?: প্রযোজ্য ক্ষেত্রে , “হ্যাঁ” তে টিক দিতে হবে।
অংশ-৩. এই ট্যাক্স মেয়াদে কোন কার্যক্রম? Any activities in this Tax Period? [If Selected “No” Please Fill Only the Relevant Part] : কোন কার্যক্রম থাকলে “হ্যাঁ” টিক দিন।
অংশ-৪. রিটার্ন দাখিলের তারিখ (Date of Submission): অনলাইন ভ্যাট রিটার্ন সিস্টেম এ এটি স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
অংশ ৫. শেষ সংশোধনের তারিখ (Last Amendment Date): পর্বের কোন রিটার্ন সংশোধন হলে এই অংশ প্রযোজ্য।
অংশ-৩: সরবরাহ প্রদান-প্রদেয় কর (Supply-Output Tax)
এই অংশে প্রতিষ্ঠানের সকল বিক্রয় সংক্রান্ত তথ্য লিখতে হবে। উক্ত কর মেয়াদে প্রতিষ্ঠান যে সকল কর চালানপত্র (মূসক–৬.৩) ইস্যু করেছে, সেই সব চালানপত্রের মূসক আরোপযোগ্য মূল্য এখানে লিখতে হবে।
এখন, আমরা নোটভিত্তিক আলাদা আলাদাভাবে আলোচনা করব।
Note. 1: (Zero Rated Goods/Service) শূণ্যহার বিশিষ্ট পণ্য/সেবা (সরাসরি রপ্তানি):
বাংলাদেশ থেকে কোনো পণ্য বা সেবা সরাসরি বিদেশে রপ্তানি করলে সেই সরবরাহের ক্ষেত্রে মূসকের হার শূন্য (শতাংশ) । অর্থাৎ, শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সকল সরাসরি রপ্তানির তথ্য নোট–১ এ লিপিবদ্ধ করতে হবে এবং নির্ধারিত সাব-ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে। যেহেতু রপ্তানি মূল্য ডলারে নির্ধারিত হয়, তাই সংশ্লিষ্ট কর মেয়াদের প্রযোজ্য বিনিময় হার অনুযায়ী ডলারকে টাকায় রূপান্তর করে সাব-ফর্মে মূল্য লিখতে হবে।